চরকান্দি, মোল্লাহাট, বাগেরহাট our@charkandiparishad.site
চরকান্দি সামাজিক উন্নয়ন পরিষদের লোগো চরকান্দি সামাজিক উন্নয়ন পরিষদঅরাজনৈতিক · অলাভজনক · স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
হোমআমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সামাজিক সংগঠন — চরকান্দি, মোল্লাহাট, বাগেরহাট।

প্রস্তাবনা

কেন এই সংগঠন

চরকান্দি সামাজিক উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। মানবসেবা, পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকার, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজের অসঙ্গতি দূরীকরণের উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।

সংগঠনের সকল সদস্য ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে সংগঠনের আদর্শ, নীতিমালা ও শৃঙ্খলা মেনে সমাজকল্যাণে কাজ করবেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

আমাদের মূলমন্ত্র: “ধর্মীয় চেতনা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় আমরা ঐক্যবদ্ধ”

চরকান্দি সামাজিক উন্নয়ন পরিষদের উঠান বৈঠকের ব্যানার
এক নজরে

সংগঠনের পরিচিতি

সংগঠনের নামচরকান্দি সামাজিক উন্নয়ন পরিষদ
সংগঠনের ধরনঅরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন
প্রধান কার্যালয়চরকান্দি, মোল্লাহাট, বাগেরহাট
কার্য এলাকাপ্রাথমিকভাবে চরকান্দি ও সংলগ্ন এলাকা; প্রয়োজনে কমিটির সিদ্ধান্তে সম্প্রসারণযোগ্য
প্রতিষ্ঠার সাল২০২৬ ইং
নিবন্ধন নম্বরনিবন্ধন সম্পন্ন হলে এখানে নম্বর বসবে
ইমেইলour@charkandiparishad.site
ধারা ৭

মূল লক্ষ্য

সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো; শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নৈতিকতা, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো; এবং একটি সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ, মাদকমুক্ত, কুসংস্কারমুক্ত ও উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলা।

আমাদের মূলনীতি

  • রাজনৈতিক নিরপেক্ষতা — সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয় এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না। (ধারা ৪০)
  • স্বচ্ছতা — সংগঠনের সকল আর্থিক হিসাব সদস্যদের জন্য উন্মুক্ত। (ধারা ৩৬)
  • গোপনীয়তা ও মর্যাদা — উপকারভোগীর ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা হয়। (ধারা ৫৭)
  • অলাভজনক — সংগঠনের কোনো অর্থ, সম্পদ বা কার্যক্রম ব্যক্তিগত, দলীয় বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায় না। (ধারা ৩)
ধারা ৮

প্রধান উদ্দেশ্যসমূহ

  1. সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যার্থে কাজ করা।
  2. শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল ও পরিবেশ সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরি করা।
  3. নৈতিক মূল্যবোধের বিকাশ, কুসংস্কার দূরীকরণ এবং সামাজিক অসঙ্গতি দূরীকরণে কাজ করা।
  4. সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুসম্পর্ক ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করা।
  5. প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, মহামারি বা যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো।
  6. তরুণদের সুশৃঙ্খল, গঠনমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
  7. মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, খেলাধুলা ও পাঠাভ্যাস গড়ে তোলায় কাজ করা।

গঠনতন্ত্র ও নীতিমালা

৯টি অধ্যায় ও ৫৮টি ধারায় সংগঠনের পরিচালনা, সদস্যপদ, কমিটি, আর্থিক ব্যবস্থাপনা ও আচরণবিধি নির্ধারিত।

পূর্ণ গঠনতন্ত্র পড়ুন →

কার্যনির্বাহী কমিটি

সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ ১১টি পদ নিয়ে গঠিত কমিটি সংগঠনের দৈনন্দিন পরিচালনা করে।

কমিটি দেখুন →

সদস্যপদ

সাধারণ, আজীবন, দাতা, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক — পাঁচ ধরনের সদস্যপদ। অনলাইনে আবেদন করুন।

সদস্য হোন →